স্বরূপকাঠিতে সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী উপজেলা প্রতিনিধি :
স্বরূপকাঠিতে চার মামলায় সাজাপ্রাপ্ত ও ৫ মামলার ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামী সাইফুল ইসলামকে (৪০) শনিবার ঢাকার দোহার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার উপ পরিদর্শক আলমগীরের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। সাইফুল ইসলাম স্বরূপকাঠি পৌর এলাকার মাগুরা গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।

সাইফুল ইসলাম জগন্নাথকাঠি বন্দরে কাপড়ের ব্যবসা করার সময় ব্যাংকসহ বিভিন্ন সংস্থার টাকা নিয়ে ঋণগ্রস্থ হন। এসব ঋণ সংক্রান্ত ৪ মামলয় তার সাজা হয়। এছাড়াও ৫ টি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী। দীর্ঘদিন সে পালাতক ছিল।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি জাফর আহম্মেদ বলেন, পলাতক সাইফুল ইসলামের অবস্থান জানতে পেরে পুলিশের একটি টিম দোহার পাঠাই। দোহার থানার সহযোগীতায় তাকে গ্রেফতার করে গতকাল রোববার তাকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

You might like