স্বরূপকাঠিতে ৫ গুনীজনকে শিক্ষাবিদ মো. হাবিবুল্লাহ স্মৃতিপদক প্রদান

স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠিতে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষ্যে ৫ গুনীজনকে শিক্ষাবিদ মো.হাবিবুল্লাহ স্মৃতি পদক প্রদান করা হয়েছে।

অরনি পাঠাগারের উদ্যোগে সাবেক ভাইস চ্যান্সেলর ড. বিশ^জিৎ ঘোষ, শিক্ষানুরাগী আবুল কালাম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহামুদুজ্জামান বাহাদুর, অবসর প্রাপ্ত শিক্ষক মো.হেমায়েত উদ্দিন সরদার ও অবসর প্রাপ্ত শিক্ষক বাবু নিখিল মিস্ত্রীকে ওই পদক প্রদান করাহয়।

গতকাল শুক্রবার সকালে কামারকাঠী নবকুমার ইনষ্টিটিউশন মিলনায়তনে সংগঠনের সভাপতি ধীরেন হালদারের সভাপতিত্বে ও সম্পাদক মো আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাবিদ মো. হাবিবুল্লাহ’র ছেলে ফজল তোহা স্বপন।

অনুষ্ঠানে পদক প্রাপ্ত ব্যাক্তিগন ছাড়াও বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক উত্তম কুমার মিস্ত্রী, প্রধান শিক্ষক সমীরন কান্তি বিশ^াস প্রমুখ।

You might like