ভাঙনের কোলাহল : আযাহা সুলতান

ভাঙনের কোলাহল
ভাঙছে…
আমার জানালার কাঁচ ভেঙে রোদ্দুরটা হাসছে
ভাঙনের মহোৎসব চলছে—

আমি ভাঙছি
তুমি ভাঙছ
বারবার নদী ভাঙছে—
দেশ—দশ—সংসার ভাঙছে
কিছুই স্থির নয় কালের গতিতে

আজকের বন্ধু কালকে শত্রু
ভাঙনের মধ্যেই আছি সব
কালচক্রে ঘুরছে পৃথিবী
চারি দিকে চলছে ভাঙনের কোলাহল…

You might like