চরভদ্রাসনে অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত ১ : লক্ষাধিক টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় চর হরিরামপুর ইউনিয়নের বাসিন্দা সুমন সওদাগর (৩৫) এক ভয়াবহ হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে সুমনকে মারাত্মকভাবে জখম করে এবং তার কাছ থেকে ১৫০,০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, চর হরিরামপুর এলাকার আমিন খার ডাঙ্গী নিবাসী সেখ কালাম, সেখ ফরিদ, সেখ ফয়সাল, রিয়াজুল ও আরিফা আক্তার মিলে সুমনের ওপর এ নৃশংস হামলা চালায়।

হামলার ঘটনায় আহত সুমন বলেন, আমি ছোট একটা মুদির দোকান করে কোনোমতে সংসার চালাই। রিয়াজুল আমার দোকানে বিভিন্ন সময় বাকি খেয়ে চলে যেতো। গত ৩তারিখ রাতে আমার দোকানে পুনরায় বাকি খাই।আমি বাকি টাকাগুলো তারকাছে ফেরত চাইলে সে আমাকে বিভিন্ন গালিগালাজ করতে থাকে এবং সে নেশাগ্রস্ত ছিলো বিধায় তাকে আমি চলে যেতে বলি একপর্যায়ে সে আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এরপর ঘটনা মীমাংসার জন্য ডাকা হলেও তারা আসেনি।

এর পরের দিন বিকাল তিনটার সময় সুমন ও তার স্ত্রী সন্তান নিয়ে তার স্ত্রীর চাচাতো ভাই মোতালেবের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিছুদূর যাওয়ার পর আগে থেকে ওতপেতে থাকা সেক কালাম, রিয়াজুল অন্যরা মিলে হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর নৃশংস হামলা চালায়। এতে তার মাথা ও শরীলের বিভিন্ন অংশ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

দীর্ঘদিন ছোট ব্যবসা করে জমি কিনার জন্য ১৫০০০০টাকা জোগার করেছিলাম সে টাকা আমার ব্যাগ ছিরে তারা ছিনতাই করে নিয়ে যায়। আমার স্ত্রীর চাচাতো ভাই মোতালেব কে টাকা দেওয়ার জন্য তার বাড়িতে যাইতে ছিলাম। এখনতো আমার সব শেষ হয়ে গেলো।আমি এর সুষ্ঠ বিচার চাই।

আহত সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।আজ ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর যেতে বলেছে কিন্তু আর্থিক অসচ্ছলতার কারনে চিকিৎসা ব্যায় বহন করা তাদের পক্ষে খুবই কষ্টসাধ্য বলে হতাশা ব্যক্ত করেন এবং এই ঘটনায় সুমনের পক্ষ থেকে তার স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আহত সুমনের পরিবারের দাবি, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like