

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা, পটুয়াখালী :
কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে কুয়াকাটা পর্যটন পুলিশের সহায়তায় হোটেলের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

হোটেল সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেলে আফরোজা আক্তার রিতু সহ চারজনের একটি দল কুয়াকাটায় বেড়াতে আসে। সন্ধ্যায় তাঁরা কুয়াকাটা পর্যটনকেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের হোটেল নিউ সী- বীচ হোটেলের (৫০১) নম্বর কক্ষটি (সুইট রুম) ভাড়া নেন। গতকাল রাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিল।
পুলিশ জানায়, যশোর জেলার চোকদাপ পাড়া থানার বেজপাড়া গ্রামে আফরোজা আক্তার রিতুর বাড়ি। হোটেলের রেকর্ড বইয়ে তাঁর স্বামীর নাম লেখা ছিল ইছা মীর। তবে দুর্ঘটনার সময় তার অপর সঙ্গীরা অন্য রুমে ছিল বলে দাবি তাদের।
এ বিষয় হোটেল নিউ সী-বীচ ইন এর ম্যানেজার রুমান মৃধা বলেন, গতকাল হোটেলের নিয়ম অনুযায়ী ডাইরি করে তাদের কাছে রুম ভাড়া দেয়া হয়েছে এবং গতকাল থেকে তাদের কোন আচার-আচরণও খারাপ দেখিনি। আজ হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি রুমের দরজা বন্ধ এবং সামনে বসে বাকি তিনজন বসে আছে। পরে পুলিশ খবর দিলে তারা এসে দরজা ভেঙে ফ্যানের সাথে থাকা ঝুলন্ত লাশ উদ্ধার করে।
তিনি আরো বলেন, এসময় আফরোজা আক্তার রিতুর সাথে থাকা বাকিরা পালানোর চেষ্টা করলে হোটেল কর্মচারীরা তাদেরকে আটকে রাখে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় ওই তরুণী যে কক্ষে ছিলেন, সেটির দরজা ভেতর থেকে আটকানো ছিল। এ সময় তাঁরা বারবার ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। এরপর তাঁরা হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে পুলিশে খবর দেওয়া হয়। এখন ময়নাতদন্ত করতে লাশটি মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে ওই তরুণীর সঙ্গে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন









