

সাইদ হোসেন অপু চৌধুরী :
চাঁদপুর শহরে যানজট নিরসনের লক্ষ্যে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় পুনরায় ট্রাফিক পুলিশের অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাতের নেতৃত্বে শহরের বাস স্ট্যান্ড থেকে এই অভিযান শুরু হয়।

এরপর ছায়াবানী মোড়, কালিবাড়ি ও পালের বাজার মোড়ে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে রেজিষ্টেশন বিহিন, ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন কাগজপত্র না থাকায় অটোরিকশা, সিএনজি ও ইজিবাইক আটক এবং জড়িমানা করা হয়।
অভিযান বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার,ইয়াসির আরাফাত বলেন, গত ৫ আগস্টের পর জেলা শহরের ট্রাফিক কার্যক্রম অনেকটাই ভেঙ্গে পড়ে। পরবর্তী সময়ে গ্রামাঞ্চলের অবৈধ সিএনজি, রিকসা, ইজিবাইক নির্বিঘ্নে শহরের প্রবেশ শুরু হয়। তাই শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ন স্থানে ফুটপাতগুলো অবৈধভাবে দখল হয়ে যায়। এতে জেলা শহরে তীব্য যানজটের সৃৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ থেকে এই অভিযান শুরু হয়েছে।
তিনি আরো বলেন, অবৈধ সিএনজি ও ইজিবাইককে জেলা শহরে চলতে দেয়া হবে না। জেলা শহরে অবৈধ সিএনজি ও ইজিবাইকক প্রবেশ করলে মামলা ও জরিমানা গুনতে হবে। এতে করে জেলা শহরের যানজট নিয়ন্ত্রনে চলে আসবে।
উচ্ছেদ অভিযানকালে টিআই মাহফুজ মিয়া, মোঃ ফিরোজ আলম, সার্জেন্ট মাহাবুব আলম, আল নাহিয়ানসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?










