

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি :
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে আনন্দ মিছিল বের করে মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারন ছাত্র-জনতা। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পথচারিদের মাঝে মিষ্টি বিতরণ করে।
আনন্দ মিছিলে বক্তারা বলেন, ছাত্রলীগ বিগত দিনে অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রম করেছে। সবকিছু বিবেচনা রেখে ছাত্রলীগকে নিষিদ্ধ করা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
এ সময় ‘আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈম, খান সিয়াম, আশিকুর রহমান, আবদুর রহমান উজ্জ্বল, শান্ত, নিলয়, সালেহ মুসা, ইব্রাহিম, আক্তার, জুনায়েদ, রাফি, এনামুল, শরীফ, ফয়সাল প্রমুখ।
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








