চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা মামলা : সাবেক আইজিপি শহীদুল হকসহ ৩জনের দুই দিনের রিমান্ড

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১১ নভেম্বর ২০২৪
কুমিল্লার চৌদ্দগ্রামে আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ও যুগ্ম-সচিব কিবরিয়া ও বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমকে দুইদিন করে রিমান্ড দিয়েছে কুমিল্লা আদালত।

সোমবার কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা সুলতানার আদালতে তাদের শুনানি অনুষ্ঠিত হয়।

বিচারক সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম-সচিব গোলাম কিবরিয়া ও বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমের দশ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জানাযায়, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ।

তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন নাশকতা কবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের।

বর্তমান মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যানজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখসহ অন্ততঃ ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।

সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like