

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ উপজেলা জমিয়তে মোদারেছিনের বুধবার বিকেল ৩ টায় স্থানীয় ফরিদগঞ্জ মজিদিয়া আলীয়া মাদ্রাসার হল রুমে এক কাউন্সেল অধিবেশন জেলা জমিয়তে মোদারেছিনের সভাপতি অধ্যক্ষ মাওঃ আনোয়ার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, মাওঃ মমিনুল ইসলাম খান। এ সময় বক্তব্যে গল্লাক মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আঃ রহমান বলেন, আমাদের শিক্ষক সংকট প্রচন্ড রকমের আমার ৭টি পদ শূন্য পড়ে আছে। শিক্ষকদের বেতন বৃদ্ধিতে তিনি উপদেষ্টা মাহফুজ আলমের সাথে দেখা করে অবহিত করেছেন বলে জানিয়েছেন।

এছাড়াও মহিলা শিক্ষক কোন মাদ্রাসাগুলোতে না রাখার বিষয়ে কথা বলেছেন। রামপুর বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মফিজুল রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে আজকের কমিটি গঠন হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গাজীপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসার মাও. গিয়াস উদ্দিন বলেন, আমরা সকল বিষয়ে সমন্বয় করে কাজ করতে হবে। শাহাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবু তাহের বলেন, আমরা সুন্দও একটি পরিবেশে কমিটি গঠন করতে পারায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
পুরন রামপুর আঃ রব আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও ঃ ইমাম হোসেন সকলের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। দারুল ইখলাস দাখিল মাদ্রাসার সুপার মাও ঃ ইকরাম হোসেন বলেন, অঅমরা সবাই মিলেমিশে কাজি করবো। রামদাসের বাগ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও ঃ মিজানুর রহমান বলেন, সকলের সিদ্ধান্ত আমি শ্রদ্ধার সাথে ও শতস্পূর্তভাবে মেনে নিয়েছি। লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন বলেন, উপজেলঅ জমিয়তকে শক্তিশালী ও কার্যকর কওে গড়ে তুলতে কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন, ৫২টি মাদ্রাসায় একই সময় জমিয়তের মাধ্যমে পরীক্ষা পদ্ধতি বাস্তবায়ন, সকল মতপার্থক্য ভুলেগিয়ে সকরের সাথে সৌহার্দ্য পূর্ন আচরণ গড়ে তোলা, শিক্ষক,শিক্ষা প্রতিষ্ঠানের ও শিক্ষার মানউন্নয়ণে জমিতকে কার্যকর পদক্ষেপ নিতে উদাত্ত আহবান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন ৫২টি মাদ্রাসার প্রধানগন।
বক্তাদেও বক্তব্যেও সারসংক্ষেপ হচ্ছে, উপজেলা জমিয়তকে শক্তিশালী করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করতে হবে। আগামীর নেতৃত্বে আমরা ভালো কিছু যেন পেতে পারি, জমিয়তকে আরো বেশী কার্যকর করতে সকলের সাথে সৌহাদ্যপূর্ণ আচরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। আর্থিক ভাবে সংগঠনকে মজবুত করতে হবে। শিক্ষার মানউন্নয়নে সজাগদৃষ্টি দিতে হবে। শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার মান উন্নয়ণে জমিয়ত সার্বিক দিক নির্দেশনা দিতে দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ হতে হবে।
দ্বিতীয় অধিবেশনের শুরুতে ফরিদগঞ্জ মজিদিয়া আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মমিনুল ইসলামকে সভাপতি ও শাহাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবু তাহেরকে সাধারণ সম্পাদক ও পুরান রামপুর আ ঃরব আলিম মাদ্্রাসার অধ্যক্ষকে যুগ্ন সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা দেওয়া হয়েছে। মাও ঃ আবু তাহেরের চাকুরী মেয়াদ যেহেতু ৩ বছর সময়কাল তাই তিনি ৩ বছর দায়িত্ব পালন করবেন। অবশেষে বাকী ২ বছর মেয়াদে পুরান রামপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইমাম হোসেন দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এদিকে বর্তমান ৩ বছর মেয়াদের মধ্যে তিনি জয়েন সেক্রেটারীর দায়িত্ব পালন করবেন। ফরিদগঞ্জ উপজেলার ৫২টি মাদ্রাসার প্রধানগন উপস্থিত ছিলেন।
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











