সুমি আক্তার ও নজরুল ইসলামের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সুমি আক্তার ও বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার রলাখাল রামচন্দ্রপুর গ্রামের কনের বাড়িতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁদের দাম্পত্য জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও স্বজনদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রকাশিত: শুক্র বার, ১৬ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like