

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের তালাবদ্ধ প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙ্গে র্দুবৃত্তরা মূল্যবান জিনিসপত্র নিয়ে আগুণ জ¦ালিয়ে দেয়ার ঘটনা ঘটিয়েছে।
বৃহষ্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) দুপুরে প্রকাশ্যে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা আক্তার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গত ৫ আগস্টের পরবর্তি সময়ে বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলকে ফ্যাসিস্টের দোসর আখ্যায়িত করে তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়। সে থেকে এখন পর্যন্ত কক্ষটি তালাবদ্ধ রয়েছে।
স্কুলের দপ্তরী রুহুল আমিন জানান, জোহর নামাজের একটু আগে হঠাৎ করে তিন যুবক স্কুলের প্রধান শিক্ষকের তালাবদ্ধ কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় তিনি বাঁধা দেয়ার চেষ্টা করলে বাঁধা উপেক্ষা কওে প্রæধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে গুরুত্বপুর্ণ কাগজপত্র, ক্রেস্ট বস্তায় করে নিয়ে স্কুলের পাশে ডাকাতিয়া নদীর পাড়ে আগুণ লাগিয়ে চলে যায়। এদিকে স্কুলের শিক্ষক মিলনায়তন ও বারান্দায় কয়েকজন শিক্ষক থাকলেও তারা বাঁধা না দিয়ে চেয়ে চেয়ে দেখছিল।
স্কুলের অফিস সহকারি সুমন পাল জানান, তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে এসে তাদেরকে দেখতে পান কিন্তু তাৎক্ষনিক বাধা না দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ছুটে যান।
স্কুলের কয়েকজন শিক্ষক জানান, ঘটনার সময় আমরা শ্রেণী কক্ষে ছিলাম। পরে এ সব ঘটনার বিষয়ে শুনতে পাই।
এত বড় ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে কেউ প্রতিরোধ করতে যায়নি। এখানে ভিন্ন কোন কারণ থাকতে পারে বলে অনেকে জানান।
স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা আক্তার জানান, তিনি ঘটনার সময় অন্য একটি ভবনে অবস্থান করছিলাম। অফিস সহকারি এসে আমাকে জানায়। প্রধান শিক্ষকের কক্ষের আলমীরার তালা খোলা ও এলোমেলো কাগজপত্র দেখতে পেয়ে ইউএনও‘র সাথে কথা বলে থানায় জিডি করেছি। তিনি আরোও জানান, আমার ধারনা এই চুরি , ভাংচুর ও আগুণের ঘটনা পরিকল্পিত।
এদিকে এ ঘটনার দিন জেলা শিক্ষা অফিসার রুহুল্লাহ মানিক স্কুলটি পরিদর্শনে এসেছিলেন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার সাথে জড়িতদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, ঘটনার কথা যেনে, স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষককে থানায় জিডি করতে বলি। এই ঘটনার তদন্ত পূর্বক পদক্ষেপ নেয়া হবে।
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন










