

স্বরূপকাঠী প্রতিনিধি :
জুলাইয়ে গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবার থেকে একজন এবং যারা আহত হয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান নেছারাবাদ উপজেলায় জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত মোঃ এমাম হোসেনের কর্মসংস্থান জন্য একটি দোকান ঘরের ব্যবস্থা গ্রহন করেন।

সোমবার বিকালে নেছারাবাদ উপজেলায় আহত এমাম হোসেনকে উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় খাস জমিতে একটি দোকান ঘর(স্টল)উঠিয়ে তার চাবি বুঝিয়ে দেন।
এ সময় নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মোঃ রায়হান মাহমুদ সহকারী কমিশনার ভুমি বলেন,আমাদের জুলাইয়ের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে এর মধ্যে নেছারাবাদ উপজেলায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে থেকে একজনকে, জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে, যে আমাদের উপজেলায় একজন আহত ব্যাক্তি রয়েছেন তাকে নেছারাবাদে উপজেলা এবং জেলার যৌথ উদ্যোগে আহত এমাম হোসেনকে একটি দোকান ঘরের ব্যাবস্থা করে দেয়া হয়।তাকে দোকানের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে। সমগ্র উপজেলায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মোঃ শফিকুল ইসলাম ফরিদ আহবায়ক স্বরূপকাঠি পৌর বিএনপি, মোহাম্মদ নাসির তালুকদার যুগ্ন আহবায়ক নেছারাবাদ উপজেলা বিএনপি,মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্বরূপকাঠি পৌর শাখার আমির, ওয়াহিদুজ্জামান মানিক যুগ্ন আহবায়ক স্বরূপকাঠি পৌর বিএনপি এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









