

গাজী মোহাম্মদ মহসিন :
চাঁদপুরের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কৃতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন আজকের তরুনরা, আজকে যারা লেখা পড়া করছেন, আপনাদের কাছে মনিসীদের মতো কর্মকান্ড চাই।
তিঁনি উপস্থিত শিক্ষার্থেদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মধ্যে কেউ সাইন্টিস্ট হবে, কেউ সিঙ্গার হবে, কেউ আর্টিস্ট হবে, কেউ পিলোসোপার হবে, কেউ মানবসেবী হবে, কেউ সেচ্ছাসেবী হবে। জুলাই-আগস্টের গনঅভ্যুত্থানে ছাত্ররা জেগেছে বলেই ১৮ কোটি মানুষের ঘুম ভেঙেছে। তরুনরা ই শুধু বদলে দিতে পারে বাংলাদেশটাকে।
তিঁনি বিদ্যালয়ের মনোমুগ্ধকর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, যতগুলো প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এখনো পর্যন্ত তিঁনি অংশগ্রহণ করেছেন তার মধ্যে এ আয়োজনটি ছিল সবচেয়ে অন্যতম।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারন সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মজুমদার লিটন, সাধারন সম্পাদক মোঃ বাবুল মাল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শেখ মোঃ সালমান, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার খান, সহ সাধারন সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ পালোয়ান, শাহআলম মজুমদার সহ কলেজের অধ্যাপক-অধ্যাপিকা প্রভাষক-প্রভাষিকা, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫১৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









