ফরিদগঞ্জ রাওযাতুল কুরআন মাদ্রাসার সাফল্যেও ধারাবাহিকতা অব্যাহত

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার কেরোয়ায় রাওযাতুল কুরআন মাদ্রাসাটি সংশ্লিষ্ট এলাকার বিশিষ্টি ব্যবসায়ী মোঃ শহীদুল্যাহ কোম্পানী নামের ব্যাক্তি ৩০ এপ্রিল ২০১১(খিষ্টাব্দ) প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি আব্দুুল আজিজ-আমেনা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই সুচারু রুপে পরিচালিত হয়ে আসায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক দিক নিয়ে প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিনের সাথে কথা হয়। এ সময় তিনি ও তার অফিস সূত্র জানান, বর্তমানে এ প্রতিষ্ঠানে ৩‘শ ৩০ জন শিক্ষার্থী ও ১৩ জন শিক্ষক , আর ৩ জন স্টাফ রয়েছে। এখানে নূরানী ,হেফজ ও কিতাব বিভাগ রয়েছে। অবকাঠামো ব্যবস্থা খুবই মনরোম।

৪ তলা একটি ভবন ও নির্মাণাধিন ৬ তলা একটি ভবন রয়েছে। আবাশিক ২‘শ ২০ জন , অনাবাশিক ৭৮জন আর ও ডে কেয়ারে ২৩জন শিক্ষার্থী রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠার পর হতে অদ্যাবদি পর্যন্ত ১‘শ ২০ জন হাফেজ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।

এখানে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম শ্রেণি হতে কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা ,ইংরেজি ,গণিতও পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রতিমাসে একটা বড় অংকের অনুদান ব্যয় মিটানোর জন্য দিচ্ছেন। তবে ব্যয় মেটানোর সার্থে বিশেষ করে এতিম ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য আপনার যাকাত ও সদাকা অত্র প্রতিষ্ঠানে দান করে আপনার দোয়া ও সহযোগীতা কামনা করছি।

অত্র প্রতিষ্ঠানটি ২০২৪ইংএ ঈর্ষণীয় সাফল্য ফলাফলে অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ কওমি শিক্ষা রোর্ডের (বেফাক) এর ৪৭ তম কেন্দ্রিয় পরীক্ষায় ২২ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশসহ সারাদেশের মধ্যে ৭ জন বোর্ড স্ট্যান্ড ও ১৩ জন স্টার মার্ক পেয়ে সফলতা লাভ করতে পেরেছে।বর্তমানে শিক্ষার্থীদের ও অভিভাবকদের চাহিদা অনতি বিলম্বে অত্র প্রতিষ্ঠানে হেফজ মহিলা বিভাগ চালু করার। তাহলে নারী শিক্ষায় ইসলামী শিক্ষার প্রসার নিশ্চিত করা সম্ভব হবে।

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like