

শরীফ মোঃ মাছুম বিল্লাহ
চাঁদপুর জেলার হাইমচরে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় মুদি দোকান, ফার্মেসী, সেলুন, চা দোকানসহ ২৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন কেভিএন স্কুল সংলগ্ন বাজারে।

৩ মার্চ ২০২৫ সোমবার দিবাগত রাতে কেভিএন বাজারে এ ঘটনা ঘটে। বাজারের পশ্চিম মোড় থেকে আগুনের সূত্রপাত। ১০ মিনিটের মাথায় ২৫ টি দোকানেই আগুন লেগে যায়। কোন ব্যবসায়ী দোকান থেকে কোন মালামাল সরাতে সময় পারেননি। মুদি দোকানের যাবতীয় মালামাল, ফার্মেসির ঔষধ, টাকা পয়সা, মোবাইলসহ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা। তিনি বলেন, আকস্মিক এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে এটি কোন ষড়যন্ত্র কিনা, কিভাবে আগুনের সূত্রপাত, পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের কোন গাফলতি আছে কিনা সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্তরা একটি দরখাস্ত করলে সরকারি তহবিল থেকে কিছুটা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে।
এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাইমচর উপজেলা শাখার নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়েত ইসলাম হাইকোর্ট উপজেলা শাখার নেতৃবৃন্দ, ৩ নং আলগি দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার সহ অন্যরা। তারা নিজেরাও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন এবং বিত্তবান প্রভাবশালী ও প্রবাসীদের আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর। একই সাথে এটা কোন প্রকার ষড়যন্ত্র কি না বা কিভাবে আগুনের সূত্রপাত এ বিষয়গুলো খতিয়ে দেখার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জোর দিতে অনুরোধ করেছেন।
জানা যায়, জানাযায় সোমবার রাত ১০ টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাথে সাথেই হাইমচর ফায়ার সার্ভিসকে কল করা হয়। ফায়ার সার্ভিসের গাড়ি আসতে যেমনি দেরি করেছে তেমনি ঘটনাস্থলে পৌঁছে তাদের পানির মেশিন কাজ করছিল না। নিরুপায় হয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসকে ফোন করা হয়। তাদের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে ২৫টি আগুন পুড়ে ছাই হয়ে গিয়েছে। পল্লী বিদ্যুতের তার ছিড়ে রাস্তায় পড়ে যাওয়ায় স্থানীয়রা পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে বারবার কল করলেও কেউ ফোন রিসিভ করেনি। ফলে বিদ্যুতায়িত হওয়ার ভয়ে কেউ আগুনের সামনে এগুতে পারেনি।
দোকান পুড়ে যাওয়া স্থানীয় ফার্মাসিস্ট ও আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোঃ রুবেল জানান, আগুন লাগার সাথে সাথেই আমি ফায়ার সার্ভিসকে কল দিয়েছি। পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রেও কল দিয়েছি। কারোরই তেমন সাড়া পাওয়া যায়নি। আমার দোকানের ক্যাশে থাকা লক্ষাধিক টাকা পুড়ে গেছে। কয়েক লক্ষ টাকার ঔষধ পুড়ে ছাই হয়ে গেছে।
দোকান মালিক ইউপি সদস্য মিন্টু কবিরাজ বলেন, আমার দোকান, খান মার্কেটসহ সর্বমোট ২৫ টি দোকান এ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের তীব্রতায় এবং বিদ্যুতের ভয়ে কেউ দোকান থেকে কোন মালামাল সরিয়ে নিতে পারেননি। দোকান ও ঘর মালিকগণ যেমনি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।
প্রকাশ : মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









