

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে রোববার রাতে র্ধষনের অভিযোগে থানা পুলিশ মোঃ ইয়াছিন হোসেন রিমন (১৫) নামের এক কিশোরকে উপজেলার কমলকান্দি মিজি বাড়ি থেকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি ( তদন্ত) রাজিক কুমার ।
ঘটনার বিবরণে জানাযায়, আঃ রহমানের কিশোরী মেয়ে তাকিয়া আক্তার (১৬) এর সাথে প্রতিবেশী মানিক হোসেনের কিশোর ছেলে ইয়াছিন হোসেন রিমনের প্রায় এক বছর প্রেমের সম্পর্ক রয়েছে বলে , কিশোর কিশোরী উভয় সত্যতা স্বীকার করে জানিয়েছে। রমজানে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার মেয়েটির সম্ভ্রম হানি করা হয়েছে। এ বিষয়ে রিমন সত্যতা স্বীকার করেছে।

সোমবার (১৭ মার্চ) ভিকটিমের খালা শাহিনুর বেগম বাদী হয়ে মামলা রুজু করেছেন। থানা পুলিশের এএসআই অরিফ তাকিয়াকে মেডিকেল পরীক্ষার জন্য চাঁদপুর পাঠানো ও রিমনকে কোর্টে পাঠানোর বিষটি নিশ্চিত করেছেন।
থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ শাহ্ আলম জানান, অভিযোগের প্রেক্ষিতে সোমবার মামলা রুজু ও আসামী আটক করে কোটে সোপর্দ করা হয়েছে। মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রকাশ : সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











