

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজ কল্যাণ বিভাগের আয়োজনে ‘বিশ্ব সমাজকর্ম দিবস -২০২৫ উপলক্ষে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) “টেকসই উন্নয়নের জন্য প্রজন্মের মধ্যে সহযোগিতা বাড়ানো” প্রতিপাদ্য কে সামনে রেখে তারা অনুষদ ভবন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে সমবেত হয়।

এসময় র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সমাজ কল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোছাঃ আসমা সাদিয়া রুনা, একই বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, প্রভাষক হাবিবুর রহমান এবং বিভাগের শিক্ষার্থীবৃন্দ। র্যালি শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পালন করে বিভাগটি।
এসময় উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ” মানবতার প্রতিনিধিত্ব হয় মানবের বিচরনের মাধ্যমে। বর্তমানে পৃথিবীতে চতুর্থ শিল্প বিল্পব চলে কিন্তু বাংলাদেশের মানুষ ২য় বা ৩য় শিল্প বিল্পবের সুবিধা ভোগ করে। কারন আমাদের সমাজ যৌথ পরিবার থেকে একক পরিবারে পরিণত হয়েছে। সমাজের সকল জায়গায় এই বিল্পবের সুবিধা পৌঁছে দিতে হবে। যৌথ পরিবার উঠে গেছে শিল্প বিল্পবের কারনে কিন্তু এই বিল্পব নতুন সুযোগ এনে দিয়েছে, কারন মূহুর্তের মধ্যে আমরা পৃথিবীর এপাশ থেকে ওপাশে নেটওয়ার্কিং করতে পারি।এজন্য এই বিল্পব সামাজিক বন্ধনের অন্তরায় হবে না।”
প্রসঙ্গত, প্রতি বছর মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্বব্যাপী ‘সমাজকর্ম দিবস’ হিসেবে পালন করা হয়।
প্রকাশ : মঙ্গল বার, ১৮ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন










