

সজীব খান :
রমজানের শুরুতেই ঈদের বার্তা পৌঁছে যায় সকল মুসলিমের ঘরে ঘরে। তাই অনেকে রমজানের শুরুতে ঈদের কেনাকাটায় নেমে পড়েন। ঈদ যত ঘনিয়ে আসে ততই জমে উঠছে কেনাকাটা। প্রতিবারের মতো এবারও ঈদের কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে চাঁদপুরের বিভিন্ন শপিং সেন্টার ও মার্কেট।
শহড়ের অভিজাত শপিং মল হর্কাস মার্কেট, পুরবী মার্কেট, হাকিমপ্লাজাসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, নতুন পোশাকে ঈদ উদযাপনে কেনাকাটা পুরোদমে জমে উঠেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষের পদচারণে মুখর শহড়ের বিপণিবিতানগুলো।

পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতার সংখ্যা চোখে পড়ার মতো। পছন্দের পোশাক কিনতে ঘুরছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে।
ফ্যাশনসচেতন তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের পোশাক আর তরুণদের পছন্দের তালিকায় রয়েছে জেলার বিখ্যাত খাদির পাঞ্জাবি। ক্রেতার চাপে ব্যবসায়ীদের দম ফেলার যেন সময় নেই। একই চিত্র দেখা গেছে সড়কের পাশের ফুটপাতের দোকানগুলোতেও। নিম্ন ও মধ্যবিত্তরা ভিড় করছেন সেসব দোকানে।
বিক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এবার দ্রুত ঈদের বাজার জমে উঠেছে। ১০ রমজান থেকে পুরোদমে শুরু হয়েছে বেচাকেনা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতার চাপ থাকছে। দিন যত যাচ্ছে ক্রেতার ভিড় ততই বাড়ছে।
কয়েকজন তরুণী বলেন, ভারতীয় ব্র্যান্ডের একটি থ্রিপিস নিয়েছি। গতবারের তুলনায় এবার দাম একটু বেশি বলে মনে হচ্ছে বলে তারা অভিমত ব্যাক্ত করেন।
মার্কেটের মতোই ফুটপাতেও জমজমাট বেচাকেনা চলছে জানিয়ে এক বিক্রেতা বলেন, ‘মার্কেটের জিনিস আর আমাদের জিনিসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। বরং আমাদের দোকান ভাড়া লাগে না। তাই দাম অনেক কম। রোজা শুরু থেকেই ভালো বিক্রি হচ্ছে। ঈদের সময় যত ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় বাড়ছে এবং বিক্রিও ভালো হচ্ছে।’
একই চিত্র রয়েছে শহড়তলীর বাজারগুলোতে, শহড়তলীসহ গ্রামের হাট বাজারগুলোতে নিম্ন ও মধ্যবিত্ত লোকজন ভিড় করছে, স্বল্পদামে ক্রয় করতে শহড়তলীসহ গ্রামের হাট বাজারগুলোতে ভিড় করছে।
সব কিছু ঠিক থাকলে এ বছর বেচাকেনা বেশি হলে বলে ব্যবসায়ীরা ধারনা করছে। মার্কেটগুলোতে ক্রেতাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা ব্যবস্থা রাখা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে ও নিরাপত্তা জোরধার করা হয়েছে।
প্রকাশ : মঙ্গল বার, ১৮ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











