জামালপুরে ঘোড়ার মাংস বিক্রির ছবি ভাইরাল

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি :

গাজীপুরের পর এবার জামালপুর শহরের ইকবালপুরে ঘোড়ার মাংস বিক্রির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে শহরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে আবু সাইম নামের এক যুবক তার ফেইসবুক পেইজে পোস্ট দিয়েছেন। তিনি দাবি করেছেন খাওয়ার জন্য ঘোড়া জবাই করা হয়েছে। দাম কম থাকায় অনেকেই আবার কিনে নিয়ে যাচ্ছে ৩শ টাকা কেজি দরে।

শহরের সচেতন নাগরিকগণ মনে করেন, হোটেলগুলোতে গো-মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস দিয়ে চালিয়ে দিয়ে অসাধু ব্যবসায়ীরা মুনাফা লুটে নেবে।

সম্প্রতি গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে স্থানীয় প্রশাসন বিষয়টি দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করেছেন।

জামালপুর শহরের স্টেশন রোড়ের আবুল কালাম বলেছেন, গরুর মাংসের দাম দরিদ্রদের নাগালের বাইরে। অপরদিকে ঘোড়ার মাংসের দাম কেজি প্রতি ৩০০ টাকায় হওয়ার ফলে এর চাহিদা বেড়ে যাবে মনে করেন। দরিদ্ররা বাধ্য হয়েই অল্প দামে ঘোড়ার মাংস কিনবে।

প্রশাসনের উচিত বিষয়টির প্রতি নজর দিয়ে দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এমনি দাবি সাধারণ জনগণের।

প্রকাশ : বুধবার, ১৯ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like