

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলা তেঁতুলিয়ায় ড্রেজার দিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন দায়ে খন্দকার আরিফ হোসেন লিপটন (৪০) নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। তিনি তেতুলিয়া উপজেলার সাবেক ছাত্র লীগের সভাপতি ও আঃ লীগের সদস্য।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আফরোজ শাহীন খসরু এ দন্ডাদেশ প্রদান করেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে তেতুলিয়ার সদর ইউনিয়নের মাগুরা বড়বিলল্লাহ এলাকায় এ ঘটরাটি।সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া সদর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোনায়েম খানের নেতৃত্বে ১৬ জন বিজিবি সদস্যের একটি চৌকস দল তেঁতুলিয়ার মাগুরা সীমান্তে (পিলার নং ৪৪১/৪এ) অভিযান চালায়।
অভিযানে সীমান্তের ১৫০ মিটারের মধ্যে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছিল বলে জানা যায়। ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু পাথর উত্তোলনকারী ব্যবসায়ী খন্দকার আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে আরিফ হোসেন বলেন, আমি জমির মালিক কাজী মাহবুব এর কাছে জমি লিজ নিয়ে পাথর উত্তোলন করছি। এ সময় তিনি পাথর উত্তোলনের দরপত্রকে অনুমোদন মনে করে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ড্রেজার মেশিন দিয়ে পাথর তুলছিলেন। অপরাধ বুঝতে পেরে স্বীকারোক্তি প্রদান করেন।
স্বেচ্ছায় স্বীকারোক্তি দেওয়ার কারণে অপরাধীকে ১ লক্ষ টাকা জরিবানা করা হয়। ভবিষ্যৎতে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন না করার প্রতিশ্রুতি করানো হয়। তেতুলিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, অনুমোদনহীন পাথর মহালে পাথর উত্তোলন ও ড্রেজার মেশিন দিয়ে পাথর তুলা বন্ধে এমন অভিযান চলমান থাকবে।
প্রকাশ : বৃহস্পতি বার, ২০ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









