‘নারীর উন্নয়ন বাধাগ্রস্ত হলে দেশের অগ্রতি থমকে যায়’- কুমিল্লায় ডেমোক্রেসির সেমিনারে বক্তারা

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১৯ মার্চ ২০২৫

কুমিল্লায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রচার: নির্বাচনী সংস্কারের সুপারিশ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে বুধবার কুমিল্লা নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ সমাজ এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এসময় আলোচকগণ বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীর উন্নয়ন বাধাগ্রস্ত হলে দেশের অগ্রতি থমকে যায়। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে দেশের সামগ্রিক উন্নয়ন হয়। তাই বিভিন্ন দলের কমিটিতে নারীর ৩৩ভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

রাজনীতিতে নারীর অংশগ্রহণের গুরুত্ব, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সীমাবদ্ধতা, নির্বাচনী সংস্কার কমিশন কর্তৃক নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ না থাকার প্রভাবসমূহ এবং উপর নির্বাচনী সংস্কারের সুপারিশ সহ উন্মুক্ত মতপ্রকাশ ও আলোচনা করা হয়।

মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিএনপি কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হেনা আলাউদ্দিন, সনাক কুমিল্লার সভাপতি নিখিল রায়, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি সাকিনা বেগম, জাতীয় মহিলা পার্টর সভাপতি জোৎসনা বেগম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সারোয়ার জাহান দোলন, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপালী বেগম, সাংবাদিক শাহাজাদা এমরান এবং জাহাঙ্গীর আলম ইমরুল, সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার রিতু দাস, অনুষ্ঠান সঞ্চালনা ও সমন্বয় করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।

আলোচকরা নারীর প্রতি সামাজিক সহিংসতা এবং কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যাকান্ডসহ দেশের আলোচিত নারী হত্যাকাণ্ডগুলোর বিষয়ে তুলে ধরেন।

প্রকাশ : বৃহস্পতি বার, ২০ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like