চিরনিদ্রায় শায়িত শাহতলীর পীর সাহেব মাও. আবুল বাশার

সজীব খান :
উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, চাঁদপুর সদর উপজেলার শাহতলীর পীর মাওলানা মোঃ আবুল বাশার (দা.বা.) চিরনিদ্রায় শায়িত হলে।

গত ২০ মার্চ (বৃহস্পতিবার) বাদ জোহর মরহুমের হামানকর্দিস্থ নিজ বাড়ি ও মাদরাসা ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মুসল্লি ও ভক্তের উপস্থিতি ছিলেন।জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের খলিফা মাওলানা আবু জাফর। জানাযা শেষে মরহুমকে তার নিজ মাদরাসার সম্মুখে কবরস্থানে দাফন করা হয়।

জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদের জামায়াত ইসলাম এর আমিরের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, শাহতলী কামিল মাদরাসার এডহক কমিটির দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা কৃষকদলের দলের সভাপতি মোঃ এনায়েত উল্ল্যাহ খোকন, পীর সাহেবের সাহেবজাদা মাওলানা হেলাল, চরমোনাই বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা সফিকুল ইসলাম কুমিল্লা, বড় জামাতা মাওলানা শামসুল হক, মরহুমের ভাগিনা মাওলানা মোস্তাক আহমেদ শরীয়তপুরী, ছোট সাহেবজাদা মাওলানা জাফর আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর জজ কোর্টের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট কামাল হোসেন, মরহুমের ভাই মাওলানা কারী আব্দুল ওয়াদুদ, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্যব্যক্তিবগ, সুধীজন, এলাকাবাসী সবস্তরের লোকজন।

গত বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ১শ বছর। তিনি মৃত্যুকালে ৬ছেলে ও ৫মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও মুরিদান রেখে গেছেন।

উল্লেখ্য, মাওলানা আবুল বাশার পীর সাহেব শাহতলী দেশের প্রবীণ বুজুর্গ আলেম। তিনি শাহতলীর পীর নামে সমধিক পরিচিত। বর্তমান সময়ে তার সমবয়সী আলেম নেই বললেই চলে।

তিনি চরমোনাইয়ের মরহুম (প্রথম) পীর মাওলানা শাহ সৈয়দ ইসহাক (রহ.)-এর খলিফা। এ ছাড়া দেওবন্দি সিলসিলার প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস মাওলানা যাকারিয়া (রহ.)-এর খলিফা মাওলানা আব্দুল হাফিজ মাক্কী (রহ.)-এর কাছ থেকেও খেলাফতপ্রাপ্ত হন।

প্রকাশ : শুক্রবার, ২১ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like