কালিহাতীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

নাবিল মাহরিয়ার নাহিদ, কালিহাতী প্রতিনিধি, টাঙ্গাইল।

টাঙ্গাইলের কালিহাতীতে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলা বিএনপি’র আয়োজনে কালিহাতী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাইস মিল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন,কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, ড্যাব নেতা অধ্যাপক ডাঃ শাহ আলম তালুকদার, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, টাঙ্গাইল জেলার জিয়া পরিষদের সভাপতি ও সহকারী অধ্যাপক এ.কে.এম আব্দুল আউয়াল, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহর আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ফিরোজ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, সাবেক আহবায়ক আমিনুল ইসলাম প্রমূখ।

ইফতার মাহফিলের পূর্বে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

প্রকাশ : শনিবার, ২২ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

 

You might like