একটি বুলেট!

 অশোক কুমার রায়

নিখুঁত লক্ষ্যে ছুড়ে দিল একটি বুলেট
উদ্দেশ্য এক খন্ড জমিন
সেখানে এমন কি সৃষ্টি করবে তুমি নতুন কিছু
যা এখনও সৃষ্টি হয়নি

আসল উদ্দেশ্য হলো তোমার দখল
সেখানে নিজের মতো করে গড়ার কিছু নেই
যা গড়ার তা আগেই গড়া রয়েছেই
যাদের জন্য আবাসভূমি করতে চাও

সেখানে সে মানুষের আবাসতো রয়েছেই
তোমার নিখুঁত ছোড়া বুলেট
হাজারো লাখো মানুষের স্বপ্ন
আগামী পৃথিবীর ভবিষ্যৎ
দিনে দিনে ধ্বংস করছে সম্প্রীতি ও ভ্রাত্রিত্বের বন্ধন

গভীর নীল চোখ, কোঁকড়ানো চুল
ধবধবে ফর্সা গোলগাল মুখ
যেন এক এক জন দেবদূত
তাদের বুকে ইচ্ছে মতো নির্বিচারে ছুড়ছো বুলেট

ওহে পাষন্ড!
ওখানে তো এমনি কোন দেবদূতকে
বসাতে চাও, দিতে চাও নিরাপদ আশ্রয়
তবে, যে নিস্পাপ দেবদূতরা রয়েছে
তাদের দোষ কি?

রক্তাক্ত এ পৃথিবী আর দেখতে ইচ্ছে হয় না
ওহে পাষন্ড আপাতত বন্ধ কর
তোমার ছোড়া এ বেদনাময় বুলেট
আমার বুকে নিদারুন কস্টে বিধঁছে
তোমার নিখুঁত ছোড়া এ বুলেট
থামো, বন্ধ কর এ নরহত্যা।

প্রকাশ : রোববার, ২৩ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like