চাঁদপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষকদের মানববন্ধন স্মারকলিপি প্রদান

সজীব খান :

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ৩২ বছর যাবৎ চলমান মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) শীর্ষক সমাপ্ত প্রকল্পের জনবলকে রাজস্বকরণ ও আউটসোর্সিং এর আওতাধীন না করার দাবিতে চাঁদপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে, রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা মানববন্ধন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ১৯৯৩ সাল থেকে শুরু হয়ে ৭ম পর্যায় ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অত্যন্ত সফলতা ও সুনামের সাথে দেশব্যাপী প্রায় ৮০ হাজার শিক্ষা কেন্দ্র ও ২.০৫০টি রিসোর্স সেন্টারের মাধ্যমে সমাপ্ত হয়েও বর্তমানে এর কার্যক্রম চলমান রয়েছে। দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনের মাধ্যমে দেশে জনতার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বৈষম্যের স্বীকার হওয়া চাকরিজীবী ও আমজনতার উপর জগদ্বল পাথরের মতো চেপে বসা বৈষম্যের অবসান হতে শুরু হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন “মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’প্রকল্পটি জাতীয় শিক্ষানীতির আলোকে সাড়া দেশের মসজিদ অবকাঠামো ব্যবহার করে দারিদ্র্য, সুবিধা বঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদেরকে বিনামূল্যে প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, কিশোর কিশোরী ও বয়স্কদের পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দান করে আসছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৮০ হাজার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত বেকার নারী ও পুরুষের দারিদ্র্যতা দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মানবিক ও নৈতিকতার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক তৈরি করা, সরকারের উন্নয়ন কৌশল সম্পর্কে জনগণকে ধারণা প্রদান ও উন্নয়নকর্মসূচীতে সম্পৃক্তকরণে এ প্রকল্পটি ব্যাপক ভূমিকা পালন করছে।

সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মানবিক ও নৈতিকতার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক তৈরি করা, সরকারের উন্নয়ন কৌশল সম্পর্কে জনগণকে ধারণা প্রদান ও উন্নয়নকর্মসূচীতে সম্পৃক্তকরণে এ প্রকল্পটি ব্যাপক ভূমিকা পালন করছে।

সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্ম ও নৈতিকতা শিক্ষার একটি জনগুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্পে নিয়োজিত জনবল অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এছাড়া জঙ্গীবাদ-সন্ত্রাস প্রতিরোধ, যৌতুক ও বাল্য বিবাহ রোধ, ইভটিজিং, যৌন নির্যাতন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান রোধসহ জনসাধারণের ইতিবাচক মনোভাব তৈরিতে ইমামদের মাধ্যমে মসজিদে জুমার খুৎবায় আলোচনা, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে আলেম-ওলামাদের অংশগ্রহণ, কোভিড-১৯ কারোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যাক্তিদের জানাযা, কাফন-দাফন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে আসছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিনিধি মোহামমদ হাছান মজুমদার, মোঃ মজিবুর রহমান, মোঃ জাহিদুল হক, মো: সালা উদ্দিন, মোঃ মুহাঃ জুলফিকার হাসান মুরাদ, মো: আশিকুর রহমান, মোঃ মাহাবুব আলম, মাওঃ আব্দুস সালাম, মাওঃ মোঃ হাবিবুর রহমান, মো: ফয়েজ উল্লাই, হাফেজ মো: সানা উল্লাহ, মো: আনোয়ার হোসেন,মো: সাইফুল ইসলাম, ফাতেমা আক্তার, মো: মোস্তফা প্রমুখ।

প্রকাশ : রোববার, ২৩ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like