পলাশবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তিতে দোয়া ও ইফতার

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুরে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহে রমজানব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে।

আজ ২৩ শে মার্চ রমজান ইফতারন্তে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন,হালিম নগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ খাজা মিয়া মন্ডল ও হালিম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজার রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডর সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮ নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বাবু কাজীসহ অঙ্গসংগঠনের দলীয় নেতা কর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকাশ : রোববার, ২৩ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like