

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
ফরিদগহ্ঝ উপজেলঅর সর্বত্র দেশীয় প্রজাতির আমের গুঁটি ঝরে পড়ছে। বৃষ্টির অভাবে এমনটা হচ্ছে বলে স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে। ভেজাল মুক্ত সুস্বাদু দেশীয় প্রজাতির আমের কদর সাধারণের মধ্যে অনেক বেশি। তাই খাবারের তালিকায় সচেতন অনেকেই দেশীয় প্রজাতির আম রাখার অভ্যাস করে নিতে চাইছে।
উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় শত শত দেশীয় প্রজাতির আম গাছ রয়েছে। যেগুলোতে কোন ধরণের পরিচর্যা ছাড়াই ফলন হচ্ছে আম। তবে আশানুরুপ ফল হচ্ছে না।

আম গাছের মালিক গৃহস্থ্য মোঃ রেজাইল হক মুন্সী, দুলাল হজী, বিল্লাল মির জানান, আমরা একবারে পরিচর্যা করি না তা ঠিক নহে। কিছুটা পরিচর্যা করলেও চলতো। চলতি বছর বৃষ্টি না হওয়ায় আমের গুঁটি বিপুল পরিমাণে ঝড়ে পড়ছে। এত আমরা শংকিত আশানুরুপ ফল পাওয়ার ব্যাপারে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্লোল কিশোর সরকার জানান, দেশীয় প্রজাতির আম চাষে কৃষক তেমন লাভবান নহে। তবে শখ করে, আমগাছ রোপন ও পরিচর্যা করছে। চলতি বছর এখনও বৃষ্টি না হওয়ায় গুঁটি ঝরে পড়ছে। তিনি বলেন, মেশিন দিয়ে আমগাছে পাণি স্প্রে করলে ফল পাওয়া যেতে পারে।
প্রকাশ : রোববার, ২৩ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











