ফরিদগঞ্জে মৎস্য চাষিদের ২‘শ কোটি টাকা লোকসান

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুর সিআইপি বেড়ি বাধেঁর অভ্যন্তরে অবস্থিত প্রায় ৫০টি চরে চাষ হচ্ছে একই সাথে ‘ ধান ও মাছ’ এরই মধ্যে অনেকগুলো চরে একক মাছ চাষে বেশি লাভের আশায় ঝুঁকে পড়েছে কৃষকরা। চলতি বছর বন্যা ও জলাবদ্ধাতার কারণে ১৫‘শ কৃষক প্রায় ২‘শ কোটি টাকা লোকসান গুণতে হয়েছে।

চরগুলোর মধ্যে চরগুদাড়া দক্ষিন ও চরগুদাড়া (গজারিয়া ) উত্তর , চরগুদাড়া উত্তরের লামা চর, বালু চর, কাতানিয়া চর , কলেজের চর, চার রাস্তার মাঝের চর, দক্ষিনের চর, খেরির চর, নোয়া চর,খেপাঘাট চর, মটকির চর, বাগাদির চর, পূর্ব চর , পূর্ব উত্তর চর, রানীর চর, রাজাপুরের চর, চান্দ্রার চর ইত্যাুিদ ।

মাছ চাষী মোঃ আঃ রব, মোঃ নাজিমউদ্দিন ভূঁইয়া, মো কামাল মাল , মোহাম্মদ আলী মৃর্ধ্যা, ইসমাইল হোসেন সোহেল , কাউন্সেলর আমিন মিজি, মোঃ আবু হানিফ , মোঃ সুমন পাটওয়ারী , শাহাজাহান বুশ, রুনু, জানায়, আমরা গত বছর বন্যার কারণ ও খাদ্যের মূল্য বৃদ্ধিসহ বিপুল পরিমান টাকা লোকসান দিতে হয়েছে। বর্তমানে আমরা ঘুরে দাঁড়ানোর কোন উপায় দেখছিনা। অঅমাদের শত শত কোটি টাকা লোকসান দিয়ে এখন পথে বসার উপক্রম হয়েছে।

উপজেলা মৎস্য অফিসার মোঃ বেলায়েত হোসেন জানান, বন্যায় ও মৎস্য খাদ্যের মূল্য বৃদ্ধি ও মাছের বাজার কম থাকায় ১৫‘শ ২৩জন মৎস্য চাষি ২‘শ কোটি টাকা লোকসান দিতে হয়েছে। এত চাষযোগ্য জমির পারমান ১৫‘শ হেক্টর।

উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া জানান, ফরিদগঞ্জ উপজেলাটি মাছ চাষের অনুকূল পরিবেশে হওয়ায় এখানে মাছের স্থানীয় চাহিদা মেটানোর পরেও বিপুল পরিমান মাছ অন্যত্র রপ্তানী করা হচ্ছে। উন্নয়নের জন্য এটি ইতি বাচক দিক। লোকসান দেওয়া চাষিদের ঘুরে দাঁড়াতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রকাশ : রোববার, ২৩ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like