ফরিদগঞ্জ সাব-রেজিষ্ট্রী অফিস জরাজীর্ণ দশা

মো: মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সাব- রেজিষ্ট্রী অফিসের জরা-জীর্ণ দশা দির্ঘদিন যাবৎ চলে আসছে। বার বার উর্ধতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েও নতুন ভবনের বরাদ্দ করানো সম্ভব হয়ে উঠেনি। তাছাড়া চরম ঝুঁকির মধ্যে অফিস কাজ চললেও গনপূর্ত বিভাগ ভবনটিকে পরিত্যাক্ত ঘোষনা দিয়ে বিকল্প ব্যবস্থায় অফিস কাজ করতে নির্দেশনা দিয়েছে।

স্বাধীনতা উত্তর ১৯৬৯সনে দ্বিতল বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করার পর ক্ষুদ্র মেরামত ছাড়া বড় ধরণের কোন মেরামত কাজ হয়নি। অতিগুরুত্বপূর্ণ রেকর্ড রুমে অল্প বৃষ্টিতেই ছাদ চুঁইয়ে পানি পড়ছে। ফলে গুরুত্বপূর্ণ দলীল, নপিত্রগুলো ভিজে বিনষ্ট হয়ে বেকায়দায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট দপ্তর ও লোকজনকে।

কর্মকতা- কর্মচারীদের কক্ষগুলো বাস অযোগ্য হয়ে পড়েছে।সাব- রেজিষ্ট্রারের অবস্থানের কক্ষটির ছাদেও পলেস্তরা উঠে গিয়ে রড ভের হয়ে থাকতে দেখা গেছে। তাছাড়া প্রতিনিয়ত খসে পড়ছে পলেস্তরা , কখনও দলীলের উপর আবার কখনও কর্মকর্তা – কর্মচারীদের মাথার উপর। যে কোন মুহূর্তে ছাদ ধসে বড় ধরণের দূর্ঘটনার আংকা করছে সংশ্লিষ্টরা।

এ দপ্তটিতে পদ সংখ্যার বিপরীতে ৬ জন জনবলদিয়ে চলছে অফিস কাজ। শূন্য পদ না থাকলেও বিশাল উপজেলা হওয়ায় পদ সংখ্যা সৃজন পূর্বক জনবল বৃদ্ধি করাও দরকার।

অপরদিকে দিন-রাত লিখে চলছেন, ৩৬জন নকলনবিশ। নকল নবিশরা নিয়মিত বেতন প্রাপ্তির ও বেতন বৃদ্ধির দাবী দির্ঘদিন করে আসছে।

উপজেলা সাব-রেজিষ্ট্রার মোঃ তানবির আলমের বক্তব্য হচ্ছে, একাদিকবার জরাজীর্ণ দশা ও নতুন ভবনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট চলমান পক্রিয়ার অংশ হিসাবে আমি ও আমার পূর্বের কর্মকর্তারা চিঠি দিয়ে অবহিত করছে। এ যাবৎ নতুন ভবনের বরাদ্দ আসেনি।
শুধু তাই নহে, চাঁদপুর গণপূর্ত বিভাগকে র্জীণ দশায় অফিস কার্যক্রম চালানো ঝুঁকিতে লিখিত ভাবে জানানোর পরও পরিত্যাক্ত দূরের কথা পরিদর্শণেও আসেনি তবে , ইত্তেফাকে জরাজীর্ণ দশা শিরোনামে রিপোর্ট ছাপানোর পর গনপূর্ত বিভাগ পরিদর্শনে এসে পরিত্যাক্ত ঘোষনার চিঠি দিয়ে দায়িত্ব পালন করেছে বিষয়টি নিশ্চিত করেছেন সাব রেজিষ্ট্রার । এদিকে কাজের কাজ কিছুই হয়নি। ঝুঁকি নিয়েই পরিত্যাক্ত ভবনে কাজ করছেন সংশ্লিষ্ট দপ্তরের লোকজন। বিকল্প ব্যবস্থাপনা অফিস কাজ চালানো কোন উদ্যোগ নেননি সাব রেজিষ্ট্রার । আসছে গ্রীষ্মে ঝড়-বৃষ্টিতে খুবই মুশকিলে পড়তে হবে সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে।

প্রকাশ : রোববার, ২৩ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like