

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী আটক করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকালে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির ১০৭৬ নং পিলারের কাছে কুমারের চর এলাকায় মালিকবিহীন একটি নৌকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিক জব্দ করা হয়।
জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান (পিএসসি)র সার্বিক নির্দেশনায় মাদক ও চোরা চালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জব্দকৃত মালামাল রৌমারী কাস্টম অফিসে জমা করা হয়।
সীমান্ত এলাকায় মাদক ও চোরা চালান বিরোধী অভিযান সব সময়ই অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৩৫ বিজিবি অধিনায়ক।
প্রকাশ : মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











