পঞ্চগড়ের ছেলে হিসেবে সর্বাত্মক সহযোগিতা চাই: সারজিস আলম

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে কোনোও দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না। কথা ও কাজের মিল রেখে যারা কাজ করছে তাদেরই আগামীতে ভোট দেবেন।

গতকাল ২৪ মার্চ সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিজয় চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, এখানে আমি উত্তরাঞ্চলের ৩২টি জেলার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি। পঞ্চগড়ের ছেলে হিসেবে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা চাই। আমরা আমাদের জায়গা থেকে প্রতিটি জেলা-উপজেলায় কাজ শুরু করেছি। আমরা খুব শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে যাব।

এর আগে তিনি ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। পরে জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে সারজিস আলমকে স্বাগত জানান। এরপর তিনি দেবীগঞ্জের বিজয় চত্বরে পথসভায় বক্তব্য দেন।

প্রকাশ : মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like