

মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহমেদের অপসারণ ও গ্রেফতারের দাবিতে ২৫ মার্চ মঙ্গলবার মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।

উপজেলার প্রধান সড়কের পাশে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় তারা অভিযোগ করেন যে, চেয়ারম্যান আল-আমিন আহমেদ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউনিয়ন পরিচালনা করছেন। এছাড়া তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি এবং সাধারণ জনগণের সঙ্গে অসদাচরণের করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “উদাখালী ইউনিয়নবাসী দীর্ঘদিন ধরে চেয়ারম্যানের দুর্নীতি ও অনিয়মের শিকার। তার অপসারণ না হলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। আমরা অবিলম্বে তার গ্রেফতার ও অপসারণ দাবি করছি।”
এ সময় বিএনপির স্থানীয় নেতারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রকাশ : বুধবার, ২৬ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









