

সোহেল আহমেদ ভূঁইয়া :
আজ ২৬.০৩.২০২৫ইং গণবিদ্যা নিকেতন এক্স স্টুডেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু করা হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে ছিলেন আলহাজ্ব ওবায়েদ উল্লাহ, সভাপতি, এডহক কমিটি, বিশেষ অতিথি, মোঃ মুঈন উদ্দিন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, সভাপতিত্বে ছিলেন, মোঃ মুজিবর রহমান মজিব, সন্চালনায় ছিলেন, সোহেল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক, এক্স স্টুডেন্টস এসোসিয়েশন।
উক্ত মাহফিলে প্রাক্তন ছাত্রদের মাঝে, ব্যবসায়ী, শিক্ষক, ব্যাংকার, ডাক্তার অংশগ্রহন করেছে। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের ক্রান্তিকালে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন, এক্স স্টুডেন্টস এসোসিয়েশন তাদের সর্বাত্মক চেষ্ঠা দিয়ে পাশে দাড়িয়েছে। সেজন্য সংগঠনের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
আরো বেশ কিছু প্রাক্তন ছাত্র তাদের বক্তব্যে বিদ্যালয়ের পাশে থাকার অঙ্গীকার করেছেন। প্রধান অতিথির বক্তব্যে, তিনি বিদ্যালয়ের সোনালী দিনের কথা তুলে ধরেন। বর্তমানে বিদ্যালয়ের এই করুণ অবস্থায় যেভাবে এক্স স্টুডেন্ট এসোসিয়েশন এগিয়ে এসেছেন, তার জন্য তিনিও প্রশংসা করতে পিছপা হন নাই। তিনি বলেছেন, আমি যতদিন আছি, বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাবো এবং সকলের সহযোগিতা কামনা করছি।
সর্বশেষ সংগঠনের সভাপতি, তার বক্তব্যে সংগঠনের কথা তুলে ধরেন। তিনি এটাও বলেন যে, সংগঠন বিদ্যালয়ের সকল কাজে পাশে থাকবে। পরিশেষে মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ মঈন উদ্দিন।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন, মোঃ দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক, মোঃ আলিমুজ্জামান রুবেল, সহ-সভাপতি, উচ্ছাস আলম- সাধারণ সম্পাদক, সোহেল আহমেদ ভূঁইয়া – সহ-সাধারণ সম্পাদক, মোঃ ফরহাদ হোসেন, সহ-সাঃ সম্পাদক, মোঃ নুরে আযম নিশু- সহ-সাধারণ সম্পাদক, সুবির সাহা- সাংগঠনিক সম্পাদক, সুব্রত কুমার সাহা- জনসংযোগ সম্পাদক, মোঃ শাহজালাল- তথ্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক, কাজী শফিকুল ইসলাম বাবু – সমাজসেবা সম্পাদক, সমীর কুমার – দপ্তর সম্পাদক এবং আরো অনেক ব্যাচের প্রাক্তন ছাত্রবৃন্দ।
প্রকাশ : বুধবার, ২৬ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











