

সজীব খান :
ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসন আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরীসহ বিভিন্ন মুক্তিযোদ্ধাগন।
এ অনুষ্ঠানে সম্মানিত বীর মুক্তিযোদ্ধারা তাদের বীরত্বগাথা ও প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা তুলে ধরেন, যা উপস্থিত সকলের হৃদয়ে দেশপ্রেমের নতুন উদ্দীপনা জাগায়। এছাড়া আলোচনায় বক্তারা ২৫ মার্চের গণহত্যার ভয়াবহতা, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায় এবং তরুণ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
প্রকাশ : বুধবার, ২৬ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











