‘জয়বাংলা’ শ্লোগান দেয়ায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এক মুক্তিযোদ্ধার ওপর চড়াও

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি :
স্বরূপকাঠিতে  ‘জয়বাংলা’ শ্লোগান দেয়ায় ২৬ মার্চের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্থানীয়  সাংবাদিক গোলাম মোস্তফার  তুপের মুখে পড়েছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  কাজী সাখাওয়াত হেসেন।

২৬ মার্চ সকালে উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে  এ ঘটনা ঘটে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারি কমিশনার(ভূমি) সহ মাঠে উপস্থিত উপজেলা  প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সামনে এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

জানাগেছে, আগের দিন ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে  উপজেলা প্রশাসন কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন তার বক্তব্যের শেষে ‘জয়বাংলা ও জয় বঙ্গবন্ধু  বলে বক্তব্য শেষ করেন। সেদিন  সেখানে উপস্থিত কিছু রাজনৈতিক নেতা কর্মীরা তার বক্তব্যের  বিরোধীতা করলে তখনই ক্ষমা চেয়ে নেন সাখাওয়াত হোসেন।

পরদিন ২৬ মার্চ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ওই মুক্তিযোদ্ধা সহ কয়েকজন মুক্তিযোদ্ধা মিলে উপজেলার নবাগত ইউএনও মো, জাহিদুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা ২৫ মার্চের আলোচনা সভায় বলা কাজী সাখাওয়াত হোসেনের জয়বাংলা শ্লোগান নিয়ে উত্তেজিত হয়ে কাজী সাখাওয়াত হোসেন এর ওপর চড়াও হন । পরে ইউএনও মো, জাহিদুল ইসলাম মুক্তিযোদ্ধাদের পুরস্কার দিয়ে অনুষ্ঠান শেষ করেন।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন বলেন, ২৫ মার্চ গনহত্যা দিবসের আলোচনা সভায় ‘জয়বাংলা’ বলেছিলাম। যেটা আমার মুখ থেকে ফসকে বেড়িয়ে  গেছে। তাহলে জয়বাংলা শ্লোগান বলা কি অপরাধ।  তিনি বলেন, আমি আগের  দিন জয়বাংলা বলার কারনে বুধবার (২৬ মার্চ) স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা আমার উপর একটু উত্তেজিত হয়েছিল।

নেছারাবাদ (স্বরূপকাঠি)  উপজেলা নির্বাহী  মো, জাহিদুল ইসলাম জানান, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের  অনুষ্ঠানে কেউ জয়বাংলা’ শ্লোগান  দেয়নি। মুলত ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে একটি আলোচনা সভার অনুষ্ঠানে ওই মুক্তিযোদ্ধা জয় বাংলা বলেছিলেন বলে শুনেছি। ওই সভায়  আমি উপস্থিত থাকতে পারিনি। আমি যা শুনেছি তা হলো ওই মুক্তিযোদ্ধা জয় বাংলা বলার পরে আবার ভুল স্বীকার করেন বলে জেনেছি।

প্রকাশ : বুধবার, ২৬ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like