মনোহরদীতে স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

আজ (২৬ মার্চ) বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ মহান দিবস উপলক্ষ্যে নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্ণিল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও পায়রা অবমুক্ত করা হয়।

এ সময় অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম।

মনোহরদী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার-ভিডিপি, বিএনসিসি, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড, সরকারী শিশু পরিবার এবং শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও কসরত প্রদর্শনী হয়।

উক্ত কুজকাওয়াজ ও কসরত প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় মনোহরদী উপজেলার নানান শ্রেণিপেশার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত ছিলেন।

প্রকাশ : বুধবার, ২৬ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like