

রফিকুল ইসলাম :
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবকদল সহ সকল স্কুল, কলেজ, মাদ্রাসা এবং সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনবতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

গতকাল বুধবার ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ও পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ওসি মারুফ হোসেন উপজেলার কুড়িঘাট স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন।
এ ছাড়াও উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের নেতৃত্বে যুগ্ন আহবায়ক এডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, ফরিদ উদ্দিন, শফিকুল ইসলাম, এ আই খান শিবলু, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম কাঞ্চন, আবু বাক্কার ছিদ্দিক, সহ পৌর বিএনপি’র সভপতি এ,কে, এম শফিকুল ইসলাম ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা পরিষদ মাঠে কাজী নাহিদ ইভা ও ফরিদ আল সোহান জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করেন। হোসেনপুর থানা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বিএনসিসিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে কুচকাওয়াজ শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের মধ্যে মুক্তিযোদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে হাসপাতাল ও এতিমখানা সমুহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দির গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। এ ছাড়াও পৌর এলাকার প্রধান প্রধান সড়কের বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা সহ রঙিন নিশানে সজ্জিত এবং সরকারী আধা-সরকারী স্বায়ত্তশাসিত ও বেসরকারী ভবন সমুহে আলোকসজ্জা করা হয়।
প্রকাশ : বুধবার, ২৬ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











