

মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাসুদেবপুর চন্দ্রকিশোর স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হলেন ৪ নং বরিশাল ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির শামিম প্রধান।

আজ ২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে কলেজের অফিস কার্যালয়ে অধ্যক্ষ আব্দুন নূর সরকার তাকে ফুলের তোরণ দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল, সহকারী শিক্ষকগণ,ও কলেজের কর্মকর্তা কর্মচারীরাসহ বরিশাল ইউনিয়নের জামাতের ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় সভাপতি বলেন পলাশবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগতমান বাড়াতে সর্বপ্রথম ব্যবস্থা গ্রহণ করব। প্রতিষ্ঠানটির উন্নয়ন এবং ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে কাজ করে যাবো। এ সময় তিনি শিক্ষক, অভিভাবক, স্থানীয় নেতৃবৃন্দ ও সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশ : বৃহস্পতি বার, ২৭ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









