মনোহরদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ!

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী জেলার মনোহরদী পৌরসভায় বসবাসরত প্রতিবন্ধীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন মনোহরদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান।

মনোহরদী পৌরসভা প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার বেলা ১১ঘটিকায় এ ঈদসামগ্রী বিতরণ করা হয় বলে প্রিয় সময়’র প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদ মাধ্যমটির খবরে আরও জানানো হয়, পৌর এলাকার প্রায় শতাধিক প্রতিবন্ধীর মাঝে তা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মো: ইসমাইল মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মো: আসাদুজ্জামান নূর, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি মো: ইসমাইল হোসেন খান, নির্বাহী সদস্য হারুন অর রশিদ, মোসাদ্দেকুর রহমান খান সহ আরোও অনেকে।

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, ‘ঈদ আনন্দ থেকে কোনো মানুষই যেন বাদ না পড়ে, সে চিন্তা করেই পৌরসভার পক্ষ থেকে আজকের এই আয়োজন করা হয়। সবার ঈদ সুষ্ঠু ও সুন্দরভাবে কাটুক, এ প্রত‍্যাশা করি ও সকলের সুস্থতা কামনা করছি।’

ইউসুফ/প্রিয় সময়

প্রকাশ : বৃহস্পতি বার, ২৭ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like