

অস্ট্রিক মাসুদ
বাংলাদেশের কবি যুবক অনার্য বিখ্যাত হয়েছেন তার আধুনিক এবং গভীর ভাবনাশক্তির কবিতার জন্য। তার কবিতাগুলিতে সামাজিক বাস্তবতা, মানুষের অনুভূতি, প্রেম এবং সম্পর্কের জটিলতাগুলিকে নতুনভাবে তুলে ধরা হয়। তিনি তরুণ প্রজন্মের মধ্যে একটি নতুন ধারা তৈরি করেছেন, যেখানে কবিতার ভাষা এবং ভাবনায় আধুনিকতা, বোধ এবং ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে সামাজিক সচেতনতা একত্রিত হয়েছে।

যুবক অনার্য আধুনিক কবিতার ভাষা এবং সামাজিক ও মানসিক অবস্থা নিয়ে তার চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়েছেন। তার কবিতার মধ্যে মনের অস্থিরতা, ভবিষ্যতের আশঙ্কা, এবং শুধু ব্যক্তি নয়, সমগ্র সমাজের অবস্থান নিয়ে গভীর আলোচনা পাওয়া যায়। তিনি মানবিক অনুভূতির চিত্র অঙ্কন করে সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মূল্যবোধের বার্তা দেন।
যুবক অনার্য তার কাজের মাধ্যমে বর্তমান সমাজের অন্ধকার দিক, আধুনিক মানুষের অস্থিরতা এবং ভালোবাসার নানা রূপ চিত্রিত করে তরুণ পাঠকদের মনে জায়গা করে নিয়েছেন। তার কবিতা যেন একটি নতুন সাংস্কৃতিক রেনেসাঁ এবং তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধের বার্তা পৌঁছানোর একটি মাধ্যম।
সম্প্রতি যুবক অনার্য এর তুমুল আলোচিত সাহিত্যকর্ম “‘আয়নাঘর’ কবিতাটি পাঠকের উদ্দেশে উপস্থাপন করা হলো :
আয়নাঘর
_______________
কবেকার পুরনো এক সংক্ষিপ্ত ঘর,
দেয়ালের পলেস্তারা খসে গেছে
মাকড়শা নীরবে বুনেছে জাল
সিলিং পড়েছে ঝুলে
সারাক্ষণ এগজোস্ট ফ্যানের বিকট আওয়াজ
নিরাপদ দূরত্বে সাদা পোশাকের
জ্যামিতিক পায়চারী
শীতল স্যাঁতসেঁতে গন্ধের কলরব –
এ ঘরে আমি খুব একা
মেঝেয় আত্মক্ষরণের ঘন দাগ
লালচে হয়ে গেছে ;
জমে আছে অজস্র
অনিদ্রিত রাতের নস্টালজিয়া –
পারুদি’ র হলদে মাখা হাত,
চাদরে ঢেকে রাখা কাটা রাইফেল
বুক পকেটে কার্তুজ ।
অনেক বছর যেন সহস্র বছর
ধরেই এ ঘর হয়েছে পোয়াতি
স্পষ্টভাষী মানুষের ভিড়ে!
কী আছে এ ঘরে- শূন্যতা
একবুক দীর্ঘশ্বাস
সমুহ মৃত্যুর অপেক্ষায় প্রহর
গুনে চলা, চোখে নিয়ে
নিস্ফল দুফোঁটা জল।
এখানে কোনোরকম ঢুকে পড়লেই
বুঝে নিতে হয় – বেঁচে থাকা
এক আশ্চর্য ম্যাজিক।
নির্জন এ ঘরে বৃষ্টি গড়িয়ে
পড়বার মতন
অস্পষ্ট শব্দে মনে পড়ে-
আমি বলতে চেয়েছিলাম –
আমাকে মেরে ফেললেও
মেরে ফেলতে পারবে না
আমার বেঁচে থাকবার কৌশল।
প্রকাশ : শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











