তীব্র গরমে চালাকচর বাজারে তরমুজের চাহিদা বেড়ে, দাম দ্বিগুণ!

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

অসহনীয় গরমে অস্বস্তিতে নাগরিক জীবন। সারাদিন রোজা রেখে ইফতারীতে সকলেই রাখছেন তরমুজ। তীব্র তাপদাহে তরমুজের চাহিদা বেড়ে যাওয়ায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে তরমুজ। খরতাপে তরমুজের পাশাপাশি চাহিদা বাড়ছে ডাব, বেল, ভাঙ্গি, আনারসের। তবে দ্বিগুণ দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদেরকে।

হঠাৎ তাপদাহ বেড়ে যাওয়ায় বর্তমানে চালাকচর বাজারে ছোট সাইজের ১০০ টাকার তরমুজ ২শত থেকে আড়াইশত টাকায় বিক্রি হচ্ছে। অথচ সপ্তাহ খানেক আগেও তরমুজের দাম ছিল স্বাভাবিক পর্যায়ে।

সরেজমিনে চালাকচর বাজারে ঘুরে দেখা যায়, ছোট, মাঝারি ও বড় সাইজের তরমুজ আগের তুলনায় বেশি দামে বিক্রি করছেন বিক্রেতারা। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম এবং দাম বেশি দিয়ে কিনতে হয়। ছোট সাইজের ১০০পিছ তরমুজ ৯ হাজার টাকার পরিবর্তে ১৮ হাজার টাকা, মাঝারি সাইজের তরমুজ ১৮ হাজারের পরিবর্তে ২৬ হাজার টাকা ও বড় তরমুজ ২২ হাজার টাকার পরিবর্তে ৩৮ হাজার টাকায় কিনতে হচ্ছে। এ কারণে তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এদিকে খুচরা একটি ছোট সাইজের তরমুজ ২০০-২৫০ টাকা, মাঝারি ৩০০-৩৫০ টাকা এবং বড় তরমুজ বিক্রি হচ্ছে ৫০০-৫৫০ টাকা দরে। এ দামে তরমুজ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

তরমুজ ব্যবসায়ী শরীফ মিয়া বলেন, তরমুজের দাম শুরুতেই তুলনামূলক স্বাভাবিক ছিল। এখন তা বেড়ে দ্বিগুণ হয়েছে। এ কারণে ক্রেতাও কম। দৈনিক ২০০ তরমুজ বিক্রি করতে কষ্ট হয়।

তরমুজ ক্রেতা আবুযর খান রাজ বলেন, গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। গরমে তরমুজ না হলে প্রশান্তি পাই না। বাড়ির সদস্যদের জন্য মৌসুমি ফল বেশি দাম হলেও কিনতে হচ্ছে।

আরেক তরমুজ ক্রেতা অটোরিকশা চালক মামুন মিয়া বলেন, যে তরমুজ কয়দিন আগেও ১০০ টাকায় কিনেছি এখন সেই তরমুজ ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। যদি দামটা কমে যেতো আমাদের জন্য ভালো হতো।

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ/প্রিয় সময়

প্রকাশ : শনিবার, ২৯ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like