দোহারে অসহায় পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার বানাঘাটা এলাকায় মেসার্স তানভীর কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ সানু মোল্লার উপজেলার বানাঘাটা এলাকায় নিজ বাড়িতে ৩ হাজার চারশ’ পঞ্চাশ জন ও চরলটাখোলা এলাকার বেঁদে পল্লীতে ৫শ’ পঞ্চাশ জনকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রী হাতে পেয়ে পঙ্গু আবুল কালাম বলেন, ‘মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই আইজ আমরা নগদ টাকা, শাড়ী, লুঙ্গি, দুধ, সেমাই, চিনি, চাল, ডাল, তেল, পাউডার দুধ পাইছি। ঈদটা এইবার আমাগো ভালোই কাটবো।’

এ বিষয়ে কথা হয় বেঁধে পল্লীর জোঁনাকির সাথে। জোঁনাকি জানান, ‘সাপ খেলা দেখাইয়া এহন আর ট্যাহা পাওন যায় না। স্বামী রতন কাগজ টোকায়, তাই দিয়া কোন রকম চলে। সানু মোল্লার ঈদ উপহার পাইয়া আমরা হখলেই খুশি।’

টিসিএল এগ্রো ডেইরি ফার্মের চেয়ারম্যান পারভীন আহমেদ বলেন, ‘প্রতিবছরই আমরা আমাদের যাকাতে অর্থ দোহার ও আশপাশের উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে তুলে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে আসছি।’

এ সময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালাহউদ্দিন মোল্লা, সাবেক পৌর কাউন্সিলর জাহিদ বেপারী প্রমুখ।

মাকসুমুল মুকিম/প্রিয় সময়

প্রকাশ : শনিবার, ২৯ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like