হোসেনপুরে আলোকিত সামাজিক সংঘের ঈদ সামগ্রী বিতরণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুরে শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামের আলোকিত সামাজিক সংঘ ও পাঠাগার এবং আলোকিত যুব সংঘের উদ্যোগে পবীত্র ঈদুল ফিতর উপলক্ষে হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সংঘের কার্যালয়ে ৩শ পরিবারের মাঝে চালেরগুড়া, সেমাই, নুডুলস, চিনি, গুড়াদুধসহ বিভিন্ন প্রকার মসলা সামগ্রী বিতরণ করা হয়।

সংঘের সভাপতি শফিউল্লাহ কারারে সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে হোসেনপুর পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান সংঘের নামে খাস ভূমি বন্দোবস্ত প্রদান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুফাজ্জল হোসেন সরকারি তহবিল হতে ১ লক্ষ টাকা অনুদান ও স্থানীয় শাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন ২৫ হাজার টাকা অনুদান দেয়ার প্রত্যয় ব্যাক্ত করে এলাকায় সামাজিক উন্নয়ন মুলক বিভিন্ন কর্মসূচি বাস্তাবায়নে সংস্থাকে প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংঘের সাধারণ সম্পাদক মাওঃ জুনায়েদ হোসেন ও কোষাধক্ষ্য সাজ্জাদ হোসেন মাহতাব জানান ও শীতে কম্বল বিতরণ, ফ্রিতে চিকিৎসা সেবাসহ ঈদ সামগ্রী বিতরণে সম্পূর্ণ সদস্যদের নিজস্ব অর্থায়নে করা হয়েছে।

তাছাড়া সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান রেনু, মঞ্জু মাস্টার, আঃ কাইয়ুম, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, সংঘের সহ সভাপতি মাসুদুর রহমান, উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন।

রফিকুল ইসলাম/প্রিয় সময়

 

প্রকাশ : শনিবার, ২৯ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like