বিএনপি নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের শাশুড়ির ইন্তেকাল

সাতক্ষীরা প্রতিনিধি :

বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের শাশুড়ি জোবেদা খাতুন (৮০) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ১১ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাতক্ষীরা সদর থানার ছয়ঘরিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত শামসুদ্দিন বিশ্বাসের সহধর্মিণী।

শুক্রবার আছরের নামাজের পর ছয়ঘরিয়া গ্রামের বাসভবন সংলগ্ন আমবাগানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজাপূর্ব আলোচনা পর্বে বক্তব্য রাখেন মরহুমার জামাতা বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা জামায়াত আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, সাবেক সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, মরহুমার পুত্র শাখায়েত হোসেন মুকুল।

জানাজায় শরিক হন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেন সেন্টু, জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, রজিবুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রভাষক আরিফ মাহমুদ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমানসহ বিপুল সংখক মুসল্লি। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন করা হয়।

জিএম শরিফুল ইসলাম সানু/প্রিয় সময়

প্রকাশ : শনিবার, ২৯ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like