ফরিদগঞ্জের লাউতলীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জে গরীব ও অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আলোকিত লাউতলী যুব সংগঠন।

সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী ৬নং গুপ্টি ইউনিয়নের পূর্ব লাউতলীতে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে প্রায় ৩‘শতাধীক মানুষকে ফ্রি চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, আলোকিত যুবসংগঠনের উপদেষ্ঠা সদস্য হাজী মাহাবুব মিজি, এ্যাড. হেলাল-ই-আযম, অধ্যাপক জসিম উদ্দিন, নূর মোহাম্মদ তপাদার , ফারুক আহমেদ, সংগঠনের পরিচালক মফিজুল ইসলাম সোহাগ ,সাধারণ সম্পাদক কামরুল হাসান সাকিব, সহ-সভাপতি বুলবুল আহমেদ কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সদস্য শাহরিয়ার তপাদার মোঃ মনির হোসেন  প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সংশ্লিষ্ঠ এলাকার অহসায় গরীব মানুষের কথা চিন্তা করে এ মহতি উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে এভাবে অসহায় মানুষের কল্যাণে চিকিৎসাসেবা অব্যাহত থাকবে। আমরা সকলের সহযোগিতা ও ভালোবাসা পেলে আমাদের ঐতিহ্যবাহী লাউতলীর আদর্শ অক্ষুন্ন রাখাতে পারবো বলে আমরা আশা করছি।

মোঃ মহিউদ্দিন/প্রিয় সময়

প্রকাশ :  সোম বার, ১৪ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like