

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুকে আটক করে স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়া হয়েছে। রাজি না হওয়ায় ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ রয়েছে। অপহৃতাকে উদ্ধারে ৯৯৯তে ফোন দিলে পুলিশ অপহৃত বন্ধু শামীম হোসেন (২৬)কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
অন্যদিকে অভিযুুক্ত অপর বন্ধু হুমায়ুন কবির (৩০)কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল ২০২৫) উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, পূর্ব আলোনিয়া গ্রামের সেলিম বেপারীর ছেলে শামীম হোসেন ও একই এলাকার মনির হোসেনের ছেলে হুমায়ুন কবির পরষ্পর ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুত্বের সূত্রে শামীমের বাড়িতে হুমায়ুনের যাতায়াতের সুযোগে শামীমের স্ত্রীর উপর কুনজর পরে হুমায়ুনের।
হুমায়ুন সুকৌশলে শামীমকে অপহরণ করে মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) তার আলোনিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের নির্জন কক্ষে আটকে রাখে। এদিকে স্বামীর খোঁজে শামীমের স্ত্রী সাদিয়া দিশেহারা হয়ে খুঁজতে থাকে। ওই রাতেই হুমায়ুন শামীমের বাড়িতে এসে কথার এক পর্যায়ে হুমায়ুন সাদিয়াকে স্বামীকে ফিরে পাওয়ার শর্ত হিসেবে তার সাথে রাত্রি যাপনের প্রস্তাব দেয়। কিন্তু সাদিয়া তা’ প্রত্যাখ্যান করায় সে সুকৌশলে ভোল পাল্টে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
বুধবার (৩০ এপ্রিল ২০২৫) স্বামীর খোঁজ না পেয়ে সাদিয়া ৯৯৯তে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়ুনের অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক ও তার কথা অনুযায়ী তার দোকানের নির্জন কক্ষ থেকে শামীমকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পরিস্থিতি বিবেচনায় চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। অভিযুক্ত হুমায়ুনকে পুলিশ আটক করেছে।
বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আ. মালেক জানান, হুমায়ুনসহ এলাকার একটি চক্র এই এলাকাকে মাদকের আখড়া বানিয়ে ফেলেছে। পুলিশ জানায়, হুমায়ুন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, শামীমকে উদ্ধার ও অভিযুক্ত হুমায়ুনকে আটক করা হয়েছে।
প্রকাশ : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











