শহীদ তাহমিদ প্রীতি ফুটবল ম্যাচে পূর্বপাড়ার জয়জয়কার: গণমানুষের নেতার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি।

নরসিংদী জেলা মনোহরদী উপজেলার সল্লাবাইদ-রুদ্রদী গ্রামের স্থানীয় মাঠে অনুষ্ঠিত শহীদ তাহমিদ প্রীতি ফুটবল ম্যাচ।

উক্ত খেলায় পূর্বপাড়া দল পশ্চিমপাড়াকে ৩-০ গোলে পরাজিত করে দুর্দান্ত জয় অর্জন করেছে। তিনটি গোলই ছিল চোখধাঁধানো এবং খেলার শুরু থেকেই পূর্বপাড়া দলের আধিপত্য লক্ষ করা গেছে।

এর আগে, গত পরশুদিনের ম্যাচে অবিবাহিত দল ১-০ গোলে বিবাহিত দলকে হারায়। আর গতকালকের খেলায় বড় দল ২-০ গোলে ছোট দলকে পরাজিত করে।

আজকের ম্যাচে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নরসিংদী জেলার সহকারী সেক্রেটারি গণমানুষের নেতা মাওলানা জাহাঙ্গীর আলম। তার পক্ষে মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও সাবেক ছাত্রনেতা নূরুল আমিন ফরাজি। উপস্থাপনায় ছিলেন এলাকার পরিচিত মুখ আশরাফুল আলম।

মাঠে শত শত ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে খেলার পরিবেশ। ম্যাচ পরিচালনা করেন প্রাক্তন মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও অভিজ্ঞ রেফারি মনির হোসাইন।

ফুটবলপ্রেমীদের এমন উপস্থিতি ও প্রাণবন্ত খেলা প্রমাণ করে, আজও প্রীতিমূলক ফুটবল ম্যাচগুলো এলাকার সামাজিক সম্প্রীতি ও ক্রীড়াচর্চার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে।

বুধ বার, ১১ জুন ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy