মুজিববাদী সংবিধানে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নস্যাত হয়েছে: মেহেরপুরে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম

হিরক খান, মেহেরপুর :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে নস্যাত করে দেওয়া হয়েছিলো। তিনি বলেন, আমরা ৭১ সালে এই মেহেরপুর থেকে স্বাধীন বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করেছিলাম। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারিনি। মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে নস্যাত করা হয়েছিলো এবং বাংলাদেশের ৫৪ বছরেও আমরা সেই সমস্যা দূর করতে পারিনি। ২৪ এর গন অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন সম্ভাবনা এবং একটি নতুন শাসন পেয়েছি বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার।

মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুরে এনসিপির জুলাই পদযাত্রা শেষে শহরের কলেজ মোড়ে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন। এর আগে মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টার থেকে এনপিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্ব পদযাত্রা বের করা হয়।

পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পদযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনীম জারা, যুগ্ম মূখ্য সমন্বয়ক শাকিল আহমেদ, সদস্য সেহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বুধ বার, ০৯ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy