আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি :

আমতলী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের নিবন্ধিত ১৩৭৫ জন শিশুর মাঝে মশারি বিতরন কার্যক্রমের উদ্ধোধন করা হয়। বুধবার সকাল ১০ টায় আমতলী পৌরসভার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মশারি বিতরনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শিশুদের হাতে মশারি তুলে দিয়ে উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা. মো. হুমায়ুন ইসলাম সুমন, উপজেলা এনজিও ফোরামের সভাপতি ও সমকাল আমতলী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, এফএইচ এসোসিয়েশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আবদুল্লাহ আল জাকারিয়া, ভ্যালু এক্সচেঞ্জ রিলেশনশিপ কো-অর্ডিনেটর মো. আল আমিন ডিজিটাল এন্ড টেকনোলজি কো-অর্ডিনেটর মানব মন্ডল, একাউন্স অফিসার ইমানুয়েল রোজারিও ও সহকারী মনিটরিং অফিসার মো. মেহেদি হাসান।

এফএইচ এসোসিয়েশন আমতলী উপজেলার কুকুয়া, চাওড়া, গুলিশাখালী ও আঠারগাছিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পুষ্ঠি, জীবিকায়ন, স্পন্সরশীপ প্রোগ্রাম, দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে কাজ করছেন।

বুধবার, ১৬ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like