ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভড়ঙ্গারচর ছালেহীয়া দীনিয়া মাদ্রাসার উদ্যােগে র‍্যালি

সজীব খান, চাঁদপুর :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের দক্ষিণ ভড়ঙ্গারচর ছালেহীয়া দীনিয়া মাদ্রাসার পক্ষ থেকে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন উপলক্ষে র‍্যালি, আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫সেপ্টেম্বর সকালে মাদ্রাসা মাঠ থেকে র‍্যালি বের করে বিভিন্ন সড়ক পদক্ষিন করে পুনরায় মাদ্রাসা এসে আলোচনা ও মিলাদের মধ্য দিয়ে শেষ করেন।

এ সময় ভড়ঙ্গারচর ছালেহীয়া দীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাইনুদ্দিন ঢালী, খন্দকার বাড়ী জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুল রাজ্জাক, বেপারী বাড়ি জামে মসজিদের ঈমাম মাওলানা আজাদ হোসেন, মাওলানা আব্দুল মমিন সুজনসহ বিভিন্ন আলেম ওলামাসহ মুসল্লিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১২ রবিউল আউয়াল সারা বিশ্বের মুসলমানরা নবীজীর আগমনেরএই দিনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে আসছেন

হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বশেষ নবী ও রাসুল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।

সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)  জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

এইদিনকে সম্মান দেখিয়ে সারা পৃথিবি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আসছেন। জাগো চাঁদপুর।

শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময়

You might like

About the Author: priyoshomoy